ব্যাংক ডাকাতির ঘটনায় দুই মামলা

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ৪:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

1429621016আশুলিয়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ডাকাতির ঘটনায় আজ বুধবার আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে।

এর মধ্যে একটি করেছেন ব্যাংকের ওই শাখার সেকেন্ড অফিসার ফরিদুল হাসান। অন্যটি করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক মো. জাকারিয়া।

ফরিদুল হক তাঁর মামলায় জনগণের হাতে ধরা পড়া সাইফুল ইসলাম ও বোরহান উদ্দিন নামের দুই ডাকাতের নাম উল্লেখ করে ৮-১০ জনকে আসামি করেছেন।

জাকারিয়া গণপিটুনিতে ডাকাত নিহত হওয়ার ঘটনায় মামলা করেছেন। সেখানে তিনি অজ্ঞাতনামা এলাকাবাসীকে আসামি করেছেন।

‘আমাদের তরফ থেকে আশুলিা থানায় একটি মামলা করেছি। পুলিশ এখানকার গুরুত্বপূর্ণ আলামত এবং সিসি ক্যামেরায় ভিডিও ফুটজে নিয়ে গেছে। যাঁরা জীবন দিয়ে ডাকাতদের ধাওয়া করেছেন ও ধরেছেন, তাঁদের পরিবারকে পুরস্কৃত করার সুপারিশ করা হবে।’

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G