অবরোধে দৈনিক লোকসান ৩ হাজার কোটি টাকা

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৩:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

loksanঅবরোধের কারণে প্রতিদিন সারা দেশের ২৫ লাখ দোকান মালিকদের গড়ে তিন হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন দোকান ব্যবসায়ীরা।

শনিবার দুপুরে নিউ এলিফ্যান্ট রোডের সুবাস্তু আর্কেডে বাংলাদেশ দোকান মালিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।

ব্যবসায়ীরা বলেন, চলমান রাজনৈতিক কর্মসূচিতে দোকান খোলা থাকলেও, ক্রেতার সমাগম হচ্ছে না। প্রতিদিনের খরচ যোগাতে কোনো কোনো দোকান মালিক দেউলিয়া হওয়ার পথে।

এ অবস্থায় সারা দেশে দোকান ব্যবসায় সংশ্লিষ্ট প্রায় এক কোটি মালিক-কর্মচারী এবং তিন কোটি নির্ভরশীল মানুষের জীবন অনিশ্চয়তায় পড়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান এস এ কাদের কিরণের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির মহাসচিব শাহ আলম, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/বিপ্লব

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G