সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৭ সময়ঃ ২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৫ অপরাহ্ণ
কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মনিরুল হক

অবৈধ সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশনের মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলাবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন।

একই সঙ্গে আদালত মনিরুল হক সাক্কুর স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করার নির্দেশও দিয়েছেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সঙ্গে তাকে গ্রেপ্তার করা না গেলে তার মালামাল ক্রোক করে আগামী ৯ মে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন আসামি থাকলেও তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতির আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। সে অনুযায়ী মঙ্গলবার আফরোজা জেসামিনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়,  ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয় বহির্ভুত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। এ অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ এ মামলাটি দায়ের করেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তিনি।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G