জুলাই যোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন: খসড়া অনুমোদনের পথে

প্রকাশঃ জানুয়ারি ৯, ২০২৬ সময়ঃ ১০:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৩ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আইনি দায়মুক্তি দিতে আলাদা একটি অধ্যাদেশ আনতে যাচ্ছে সরকার।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, এ বিষয়ে আইন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি খসড়া প্রস্তুত করেছে, যা শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, জুলাই যোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করতে ভূমিকা রেখেছিলেন। সে সময় প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে তাঁদের আইনি সুরক্ষা ও দায়মুক্তি দেওয়া প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর অনেক দেশেই এ ধরনের দায়মুক্তির আইন প্রণয়নের নজির রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদেও দায়মুক্তির আইন করার সুযোগ আছে। পাশাপাশি ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়নের ইতিহাসও রয়েছে।

আইন উপদেষ্টা বলেন, এসব সাংবিধানিক ও আন্তর্জাতিক নজির বিবেচনায় নিয়েই অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়েছে। তাঁর ভাষায়, “জুলাইকে নিরাপদ রাখা রাষ্ট্রের নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব।”

এর আগে ৬ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকেও জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে অধ্যাদেশ আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বৈঠকের নির্দেশনার ভিত্তিতেই আইন মন্ত্রণালয় খসড়াটি প্রস্তুত করেছে।

এ অধ্যাদেশ অনুমোদন পেলে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সময়ে সংঘটিত প্রতিরোধমূলক কর্মকাণ্ডের জন্য আইনি জটিলতা দূর হবে বলে মনে করা হচ্ছে।

প্রতি / এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G