নির্বাচনে জয়ের পর তারেক রহমানকে চীনের শুভেচ্ছা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৬ সময়ঃ ১২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৩ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে China

শুক্রবার সকালে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় জানায়, নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাচ্ছে। একই সঙ্গে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বেইজিং।

চীনের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে দু’দেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা রয়েছে তাদের।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক ফল অনুযায়ী, ২১০টি আসনে জয় পেয়ে সরকার গঠনের অবস্থানে যায় বিএনপি।

এর আগে Narendra Modi অভিনন্দন বার্তা পাঠান। একইভাবে যুক্তরাষ্ট্রও বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের পারস্পরিক সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

সবশেষে Xi Jinping প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা পৌঁছায় ঢাকায়।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G