অ্যাপল ও এইচপি‘র চেয়েও যে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বেশি !!

প্রকাশঃ মার্চ ২৮, ২০২৬ সময়ঃ ১১:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৩ পূর্বাহ্ণ

গেমিং ল্যাপটপের বাজারে শুধু শক্তিশালী হার্ডওয়্যার নয়, দীর্ঘ ব্যাটারি লাইফও বড় আলোচনার বিষয়। ব্যবহারকারীরা চান দীর্ঘ সময় চার্জ ছাড়াই কাজ বা হালকা গেম খেলার সুবিধা। এই চাহিদা মেটাতে নতুন পোর্টেবল ও উচ্চক্ষমতার গেমিং ল্যাপটপের সংখ্যা বাড়ছে।

সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, রেজার ব্লেড ১৬-এর ২০২৫ সালের মডেল পারফরম্যান্সের সঙ্গে ব্যাটারি সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। গেম ছাড়া সাধারণ অফিস বা ঘরোয়া কাজে এটি প্রায় সাত ঘণ্টা পর্যন্ত চলতে পারে।

বেঞ্চমার্কের ফলাফল:
‘পিসি মার্ক ১০’ লোড টেস্টে দেখা গেছে, রেজার ব্লেড ১৬ টানা ১৩৫ মিনিট ব্যাটারি ধরে রাখতে সক্ষম। তুলনায়, অরাস মাস্টার ১৬ চলে ১০২ মিনিট, আর আরটিএক্স ৪০৯০ গ্রাফিক্সযুক্ত লেনোভো লিজিয়ন ৯ মাত্র ৪১ মিনিট।

হার্ডওয়্যার ও দাম:
বেস মডেলের দাম শুরু হয়েছে ২,৩৯৯ ডলার থেকে। এতে রয়েছে:

  • রাইজেন এআই ৯ ৩৬৫ প্রসেসর
  • জিফোর্স আরটিএক্স ৫০৬০ ৮ জিবি গ্রাফিক্স
  • ১৬ জিবি র‍্যাম
  • ১ টেরাবাইট স্টোরেজ

ভারী গেমের জন্য ১৬ জিবি আরটিএক্স ৫০৮০ সংস্করণে যেতে হলে অতিরিক্ত প্রায় ১,১০০ ডলার খরচ হবে।

নতুন মডেলের প্রযুক্তিগত পরিবর্তন:
মডেলটি আগের বছরের তুলনায় ৭ মিলিমিটার পাতলা, ব্যাটারি ক্ষমতা ৯০ ওয়াট আওয়ার হলেও নতুন পাওয়ার ম্যানেজমেন্ট ও গ্রাফিক্স প্রসেসিংয়ের মাধ্যমে কার্যক্ষমতা উন্নত হয়েছে। নতুন জিপিইউ কম ক্লক স্পিডেও পারফরম্যান্স বজায় রাখে, শক্তি খরচ ও তাপ কমায়। এছাড়া ভোল্টেজ অপ্টিমাইজড জিডিডিআর৭ মেমরি শক্তি সাশ্রয়ে সাহায্য করছে।

ব্যবহারকারীরা পারফরম্যান্স ও ব্যাটারির মধ্যে নিজের মতো ভারসাম্য রাখতে পারেন। বিশ্লেষণে দেখা গেছে, বিভিন্ন উচ্চক্ষমতার গেমিং ল্যাপটপের মধ্যে ব্যাটারি ও পাওয়ার ব্যবহারে রেজার ব্লেড ১৬ অনেকের বেশ খানিকটা এগিয়ে রয়েছে।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G