ফের শুরু হচ্ছে অনলাইন ক্লাস, সাপ্তাহিক ছুটিতেও পরিবর্তন

প্রকাশঃ এপ্রিল ১০, ২০২৬ সময়ঃ ৭:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৩ অপরাহ্ণ

দেশের শিক্ষা ব্যবস্থায় আবারও ফিরছে অনলাইন ক্লাসের অংশবিশেষ, তবে এবার তা চালু হবে একটি মিশ্র বা ব্লেন্ডেড পদ্ধতিতে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনাকালের অভিজ্ঞতার আলোকে এবং বর্তমান বাস্তবতা বিবেচনায় অনলাইন ও অফলাইন ক্লাস একসঙ্গে চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

পাইলট প্রকল্পে শুরু

শুরুতে সব শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বরং সক্ষমতা অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি স্কুল ও কলেজে এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। আগামী সপ্তাহেই পাইলট কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে।

ক্লাস চলবে সপ্তাহে ৬ দিন

নতুন ব্যবস্থায় সপ্তাহে মোট ছয় দিন ক্লাস চলবে, যার মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি ক্লাস হবে।

  • সশরীরে ক্লাস: শনিবার, সোমবার ও বুধবার
  • অনলাইন ক্লাস: রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার
  • সাপ্তাহিক ছুটি: শুক্রবার

শিক্ষকদের উপস্থিতি ও বাস্তবায়ন

শিক্ষকেরা নির্ধারিত দিনগুলোতে প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস নেবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠান প্রযুক্তিগতভাবে প্রস্তুত, শুধু সেখানেই এই ব্যবস্থা চালু করা হবে বলে জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মতে, এই পদ্ধতির মাধ্যমে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে ধাপে ধাপে খাপ খাওয়ানো সহজ হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G