পুনরায় ফ্লাইট চালু করলো এয়ার অ্যারাবিয়া, তালিকায় বাংলাদেশসহ ১৭ দেশ

প্রকাশঃ এপ্রিল ১২, ২০২৬ সময়ঃ ৬:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১১ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতায় ব্যাহত হওয়ার পর আবারও আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইন Air Arabia (এয়ার অ্যারাবিয়া)। শনিবার (১১ এপ্রিল) থেকে সীমিত পরিসরে এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এয়ারলাইন্সটি জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে Sharjah (শারজাহ), Abu Dhabi (আবুধাবি) এবং Ras Al Khaimah (রাস আল খাইমাহ) থেকে মোট ১৭টি দেশের ৪৯টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে। এসব গন্তব্যের মধ্যে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন শহর রয়েছে, যেখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত।

সংস্থাটি আরও জানায়, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের কারণে কার্যক্রমে যে বিঘ্ন ঘটেছিল, তা কাটিয়ে ওঠার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যাত্রীদের বিষয়ে এয়ার অ্যারাবিয়া জানিয়েছে, যাদের পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছিল তারা পুনরায় বুকিংয়ের সুযোগ পাবেন। তবে এই সুবিধা কেবল তাদের জন্য প্রযোজ্য, যারা আগে টিকিটের তারিখ পরিবর্তন বা অর্থ ফেরত নেননি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G