ইতালি (Italy Football Team) আবারও কি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে—এমন প্রশ্ন ঘিরেই নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে ফুটবল দুনিয়ায়। সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া কিছু সমীকরণ চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য নতুন সুযোগের ইঙ্গিত দিচ্ছে।
এর আগে ইউরোপিয়ান প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে টাই-ব্রেকারে হেরে গিয়ে বিশ্বকাপের মূলপর্বে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছিল ইতালির। সেই হারের পর টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে পড়েছিল দলটি।
তবে পরিস্থিতি এখন কিছুটা বদলাতে শুরু করেছে। নতুন করে তৈরি হওয়া ফরম্যাট এবং কিছু দলের পারফরম্যান্স-সংক্রান্ত জটিলতার কারণে ইতালির সামনে ফের বিশ্বকাপে খেলার একটি সম্ভাব্য পথ তৈরি হয়েছে বলে ফুটবল মহলে আলোচনা চলছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে প্লে-অফ বা বিকল্প কোয়ালিফিকেশন রুটে আবারও সুযোগ পেতে পারে ইতালি। যদিও বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয় এবং পুরো সমীকরণ চূড়ান্ত ফলাফলের উপর নির্ভর করছে।
ফলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা কি সত্যিই আবারও বিশ্বমঞ্চে ফিরতে পারবে কি না, তা নিয়ে উত্তেজনা ও কৌতূহল বাড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
প্রতি / এডি / শাআ