আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশ, পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশঃ মে ১৩, ২০২৬ সময়ঃ ১০:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৪ অপরাহ্ণ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ নয় দলের মধ্যে থাকা এখন বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই অবস্থান ধরে রাখতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত হবে। তাই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও নজর রাখছে টাইগাররা।

সর্বশেষ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য এসেছে স্বস্তির খবর। অবস্থানে কোনো পরিবর্তন না এলেও ৯ নম্বরে থাকা বাংলাদেশের সঙ্গে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের ব্যবধান আরও বেড়েছে।

নতুন হালনাগাদ অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৮৪। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের রেটিং নেমে হয়েছে ৭৪। ফলে দুই দলের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১০ পয়েন্টে। এতে নবম স্থানে বাংলাদেশের অবস্থান আগের তুলনায় আরও শক্ত হয়েছে।

বাংলাদেশের ওপরে থাকা ইংল্যান্ডের রেটিং ৮৯। অর্থাৎ আট নম্বরে থাকা দলটির সঙ্গে টাইগারদের ব্যবধান মাত্র ৫ পয়েন্ট। ধারাবাহিক ভালো ফল পেলে ইংল্যান্ডকে টপকে আরও ওপরে ওঠার সুযোগও রয়েছে বাংলাদেশের সামনে।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা এক ধাপ এগিয়ে উঠে এসেছে চারে, আর পাকিস্তান নেমে গেছে পাঁচ নম্বরে।

এছাড়া শ্রীলঙ্কা রয়েছে ছয়ে এবং আফগানিস্তান অবস্থান করছে সাত নম্বরে।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০

১. ভারত

২. নিউজিল্যান্ড

৩. অস্ট্রেলিয়া

৪. দক্ষিণ আফ্রিকা

৫. পাকিস্তান

৬. শ্রীলঙ্কা

৭. আফগানিস্তান

৮. ইংল্যান্ড

৯. বাংলাদেশ

১০. ওয়েস্ট ইন্ডিজ 

 

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G