আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বড় আকারের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে সোমবার (১১ মে)। দল নির্বাচন করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই তালিকা থেকে শেষ পর্যন্ত ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করবে। আগামী ৩০ মে চূড়ান্ত দল ঘোষণার সময়সীমা রাখা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে এই প্রাথমিক তালিকা থেকেই বদলি নেওয়া হবে বলে জানা গেছে।
এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কামবেসেস ও সান্তিয়াগো বেলত্রান।
অগুস্তিন জিয়াই, গঞ্জালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাকঅ্যালিস্টার, লুকাস মার্তিনেজ কুয়াত্রা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো ডি ললো, জাইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো ও গ্যাব্রিয়েল রোহাস।
ম্যাক্সিমো পেরোনে, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিল্টন ডেলগাদো, অ্যালান ভ্যারেলা, এজেকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস ডমিঙ্গুয়েজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন বার্কো।
দলের আক্রমণভাগে রয়েছেন লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, থিয়াগো আলমাদা, টমাস আরান্দা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লাউদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ ও মাতেও পেলেগ্রিনো।
বিশ্বকাপের আগে এই বড় স্কোয়াড প্রকাশের মাধ্যমে দল গঠনের প্রাথমিক প্রস্তুতি শুরু করল আর্জেন্টিনা।
প্রতি / এডি / শআ
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?