২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে শুরু হয়েছে নানা প্রস্তুতি। এবার প্রথমবারের মতো তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। সেই আয়োজনের মঞ্চে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়–কে।
আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ১২ জুন টরন্টোতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সঞ্জয়। ঢাকায় জন্ম নেওয়া এই শিল্পী পরে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন। গায়ক, সংগীত প্রযোজক ও ডিজে হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি বেশ পরিচিত।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি এবং ভেজিড্রিম–সহ আন্তর্জাতিক অঙ্গনের একঝাঁক তারকা।
আয়োজকদের ভাষ্য, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং ফুটবলের ঐক্যের বার্তা তুলে ধরা হবে উদ্বোধনী অনুষ্ঠানে। একই সঙ্গে বিশ্বকাপ ট্রফিকেও বিশেষভাবে উপস্থাপন করা হবে, যেখানে কানাডার বিভিন্ন সংস্কৃতি ও জনগোষ্ঠীর বৈচিত্র্য ফুটে উঠবে।
এ বিষয়ে জিয়ান্নি ইনফান্তিনো বলেন, টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠানটি বিশ্বকাপ ঘিরে কানাডার উচ্ছ্বাস ও পরিচয়ের প্রতিফলন হয়ে উঠবে। সংগীত, সংস্কৃতি ও বিশেষ পরিবেশনার মাধ্যমে দর্শকদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
দর্শকদের অংশগ্রহণ বাড়াতে ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে স্টেডিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। সেখানে থাকবে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, পুরস্কার ও বিশেষ কার্যক্রম।
আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। এরপর ১২ জুন টরন্টোর বিএমও ফিল্ড–এ নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে বসনিয়া ও হার্জেগোভিনা।
প্রতি / এডি / শাআ
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?