দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে থেকেই মূল আসরে জায়গা নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বাছাইয়ের শেষ ম্যাচে লাল কার্ড দেখায় অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবার সেই শঙ্কা দূর করেছে ফিফার নতুন সিদ্ধান্ত।
শুক্রবার ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বাছাইপর্বে পাওয়া লাল কার্ড বা সীমিত মেয়াদের নিষেধাজ্ঞা আর বিশ্বকাপের মূলপর্বে বহাল থাকবে না। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থার প্রতিনিধিদের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ফিফার ব্যাখ্যা অনুযায়ী, হলুদ কার্ড বা স্বল্পমেয়াদি নিষেধাজ্ঞার কারণে খেলোয়াড়দের বড় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে দূরে রাখতে চায় না সংস্থাটি। নতুন নিয়মের ফলে দলগুলো তাদের সেরা স্কোয়াড নিয়েই বিশ্বকাপে অংশ নিতে পারবে।
গত সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ওতামেন্দি। একই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ইকুয়েডরের মিডফিল্ডার ময়েসেস কাইসেদোকেও। নতুন নিয়মে তারও বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে আর বাধা থাকছে না।
এর আগে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও শাস্তি শিথিল করেছিল ফিফা। বাছাইপর্বে এক ঘটনার জেরে সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলার সুযোগ পান তিনি।
এদিকে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের আসর। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। সব ঠিক থাকলে এটি হবে ৩৮ বছর বয়সী ওতামেন্দির চতুর্থ বিশ্বকাপ।
এবারের বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মেও পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে খেলোয়াড়দের হলুদ কার্ডের রেকর্ড মুছে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের পরও সেই হিসাব নতুন করে শুরু হবে। ফলে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকি অনেকটাই কমে যাবে।
প্রতি / এডি / শাআ
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?