লালকার্ডের পর ক্ষোভ, রেফারিকে কাপুরুষ বলায় শাস্তির মুখে আর্জেন্টাইন তারকা

প্রকাশঃ এপ্রিল ১৬, ২০২৬ সময়ঃ ৮:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ অপরাহ্ণ

আর্জেন্টিনার লিগ ফুটবলে রেসিং ক্লাব ও রিভার প্লেট-এর ম্যাচ ঘিরে ঘটে যাওয়া এক বিতর্কিত ঘটনায় বড় শাস্তির মুখে পড়তে পারেন ডিফেন্ডার মার্কোস রোহো। ম্যাচে লাল কার্ড দেখার পর রেফারির প্রতি আপত্তিকর মন্তব্য করায় তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচের শেষ দিকে রিভার প্লেটের খেলোয়াড় লুকাস মার্টিনেজ কুয়ার্তা-কে কনুই দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে রোহোর বিরুদ্ধে। ঘটনাটি ভিএআর-এ পর্যালোচনার পর রেফারি সেবাস্তিয়ান জুনিনো সরাসরি তাকে লাল কার্ড দেখান।

মাঠ ছাড়ার সময় রোহো ক্ষোভ প্রকাশ করেন এবং রেফারিকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় মন্তব্য করেন। ম্যাচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তিনি রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তাকে অপমানজনক মন্তব্য করেন এবং মাঠ ত্যাগের সময়ও একই আচরণ অব্যাহত রাখেন।

একই ম্যাচে অতিরিক্ত প্রতিবাদের কারণে রেসিং ক্লাবের সহকারী কোচ হোসে ফ্রান্সিসকো বার্সে-ও লাল কার্ড দেখেন।

এটি রোহোর ক্যারিয়ারের ষষ্ঠ লাল কার্ড। উল্লেখযোগ্য বিষয় হলো, এর মধ্যে তিনটিই এসেছে রিভার প্লেটের বিপক্ষে ম্যাচে। ধারাবাহিক এমন আচরণের কারণে তাকে একাধিক ম্যাচে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৩৬ বছর বয়সী এই ডিফেন্ডার আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৬৮টি ম্যাচ খেলেছেন। তিনি ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বিশেষ করে ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে তার করা জয়সূচক গোল এখনও সমর্থকদের মনে জায়গা করে আছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G