মধ্যরাতের ভিডিওবার্তায় শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

প্রকাশঃ আগস্ট ২, ২০২৬ সময়ঃ ৬:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৯ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন। এতে তিনি বিরোধ বা মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, গালাগালি বা অশালীন ভাষা কোনো সমস্যার সমাধান হতে পারে না। ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩১ জুলাই) রাতে মোদির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় বলা হয়, পথভ্রষ্টদের সঠিক পথে ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

ভিডিওবার্তায় মোদি দাবি করেন, দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের সময় তাকে এবং তার মাকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করা হয়েছে। তার ভাষ্য, বিষয়টি শুধু ভারতের মানুষই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নজরে এসেছে।

তিনি বলেন, তরুণ বয়সে ভুল হতেই পারে। তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করাই গুরুত্বপূর্ণ। সমাজে অশালীন ভাষা ও বিদ্বেষমূলক আচরণের কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এখনও সময় আছে আন্দোলনকারী তরুণদের পাশে দাঁড়ানোর। তাদের দূরে ঠেলে না দিয়ে বোঝানোর চেষ্টা করা উচিত এবং সঠিক পথে ফিরিয়ে আনাই সবার দায়িত্ব।

ভিডিওতে তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির পরিবর্তে ক্ষমাশীলতার পক্ষে অবস্থান নেন। তার মতে, শুধু আদালত বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। বরং তাদের সংশোধনের সুযোগ দেওয়া প্রয়োজন।

নিজের বক্তব্যের শেষে একটি উপমা টেনে মোদি বলেন, অনেক সময় ভুলবশত দাঁতের নিচে জিভ কেটে যায়, কিন্তু এজন্য কেউ দাঁত ভেঙে ফেলে না। কারণ দাঁত ও জিভ দুটিই শরীরের অংশ। একইভাবে, দেশের তরুণরাও আমাদেরই অংশ, তাই তাদের সংশোধনের সুযোগ দেওয়া উচিত।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G