ছোলার ডাল দিয়ে তৈরি করুন মজাদার বরফি, জেনে নিন সহজ রেসিপি

প্রকাশঃ অক্টোবর ১৯, ২০২৬ সময়ঃ ৭:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৩ অপরাহ্ণ

মিষ্টি খেতে পছন্দ করেন, কিন্তু প্রতিবার দোকান থেকে কিনে আনতে চান না? তাহলে ঘরেই তৈরি করতে পারেন ছোলার ডালের বরফি। ছোলার ডাল, দুধ, ঘি ও চিনির মতো পরিচিত উপকরণ দিয়ে তৈরি এই মিষ্টি স্বাদে যেমন ভালো, তেমনি অতিথি আপ্যায়নেও রাখতে পারেন। অল্প কিছু ধাপ অনুসরণ করলেই ঘরে তৈরি করা যাবে মজাদার এই বরফি।

ছোলার ডালের বরফি তৈরির উপকরণ

  • ছোলার ডাল: ২ কাপ
  • তরল দুধ: ২ কাপ
  • ঘি: আধা কাপ
  • চিনি: ১ কাপ
  • এলাচ: ৫টি
  • লবণ: সামান্য

যেভাবে তৈরি করবেন

ধাপ ১: প্রথমে ছোলার ডাল কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে দুধ ও সামান্য লবণ দিয়ে ডাল ভালোভাবে সেদ্ধ করে নিন।

ধাপ ২: সেদ্ধ ডাল ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে মিহি করে বেটে নিন। মিশ্রণটি যতটা সম্ভব মসৃণ রাখার চেষ্টা করুন।

ধাপ ৩: একটি প্যানে অর্ধেক পরিমাণ ঘি গরম করে তাতে এলাচ দিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত অল্প আঁচে নাড়ুন।

ধাপ ৪: এবার প্যানে বেটে রাখা ছোলার ডাল ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি থেকে কম আঁচে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে মিশ্রণটি প্যানের তলায় লেগে না যায়।

ধাপ ৫: চিনি গলে মিশ্রণ থেকে পানি বের হলে তা শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন। মিশ্রণটি ধীরে ধীরে ঘন ও আঠালো হয়ে উঠবে।

ধাপ ৬: বাকি ঘি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। মিশ্রণটি যখন দলা পাকিয়ে প্যানের গা ছেড়ে আসতে শুরু করবে, তখন বুঝবেন এটি নামানোর উপযোগী হয়েছে।

ধাপ ৭: একটি সমতল পাত্রে সামান্য ঘি মাখিয়ে তাতে গরম মিশ্রণটি ঢেলে সমান করে ছড়িয়ে দিন। ঠান্ডা হলে পছন্দমতো বরফির আকারে কেটে নিন।

পরিবেশনের আগে ছোট্ট টিপস

বরফি সুন্দরভাবে কাটতে হলে মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা ও কিছুটা শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। চাইলে ওপরে পেস্তা, কাঠবাদাম বা কিশমিশ ছড়িয়ে সাজাতে পারেন। এরপর পরিবেশন করুন ঘরে তৈরি সুস্বাদু ছোলার ডালের বরফি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G