লাগেজ বেল্টে ১৮টি ফোরকে মনিটর, দেখা যাবে বিমান থেকে ব্যাগ নামানোর দৃশ্য

প্রকাশঃ অক্টোবর ১৭, ২০২৬ সময়ঃ ৬:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৩ অপরাহ্ণ

বিমানবন্দরে যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। লাগেজ বেল্ট এলাকায় স্থাপন করা হয়েছে ৬৫ ইঞ্চির ১৮টি ফোরকে মনিটর। এসব পর্দায় উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে কনভেয়ার বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপ সরাসরি দেখা যাবে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লাগেজ ব্যবস্থাপনার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আটটি লাগেজ বেল্টের ব্যাগেজ এলাকায় বসানো হয়েছে ৩২টি সিসিটিভি ক্যামেরা। প্রতিটি বেল্টের জন্য চারটি করে ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ক্যামেরাগুলোর মাধ্যমে উড়োজাহাজ থেকে ব্যাগ নামানো, সেগুলো পরিবহন এবং বেল্টে পৌঁছে দেওয়ার বিভিন্ন পর্যায়ের দৃশ্য ধারণ করে মনিটরে সরাসরি দেখানো হবে। ফলে যাত্রীরা তাঁদের লাগেজ ব্যবস্থাপনার প্রক্রিয়া নিজের চোখেই পর্যবেক্ষণ করতে পারবেন।

বিমানবন্দরে লাগেজ পেতে দেরি হলে কিংবা ব্যাগের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। নতুন এই ব্যবস্থার মাধ্যমে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রম আরও দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি লাগেজ ব্যবস্থাপনায় জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে এবং যাত্রীদের উদ্বেগ কমবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G