মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, ১৩২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশঃ নভেম্বর ৪, ২০২৬ সময়ঃ ৮:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩০ অপরাহ্ণ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান মেঘনা গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কমপ্লেক্সে ১১টি ক্যাটাগরিতে মোট ১৩২ জন কর্মী নেওয়া হবে। এসব পদে আবেদনের জন্য অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিলযোগ্য।

আগ্রহী প্রার্থীরা আগামী ৪ নভেম্বর থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে

১. সিনিয়র অপারেটর/অপারেটর

  • পদসংখ্যা: ২০টি।
  • কর্মক্ষেত্র: এক্সট্রুশন, কাস্টিং, অ্যানোডাইজেশন (অক্সিডেশন), ইডি ওয়ার্কশপ ও পাউডার কোটিং।
  • যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. ক্রেন অপারেটর/কালার অপারেটর

  • পদসংখ্যা: ১৫টি।
  • কর্মক্ষেত্র: এক্সট্রুশন, কাস্টিং, অ্যানোডাইজেশন (অক্সিডেশন), ইডি ওয়ার্কশপ ও পাউডার কোটিং।
  • যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

৩. সুপারভাইজার/ফোরম্যান (শিফট ইনচার্জ)

  • পদসংখ্যা: ৬টি।
  • কর্মক্ষেত্র: অ্যানোডাইজেশন (অক্সিডেশন), ইডি, পাউডার কোটিং, প্রোডাকশন কোয়ালিটি ও প্যাকেজিং।
  • যোগ্যতা: অ্যালুমিনিয়াম প্রোফাইল উৎপাদনসংশ্লিষ্ট কাজে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. সিনিয়র অপারেটর/অপারেটর (শ্রিংক র‍্যাপিং)/প্রোটেকটিভ ফিল্ম অপারেটর/লেজার প্রিন্টিং অপারেটর/কিউসি সুপারভাইজার

  • পদসংখ্যা: ২০টি।
  • কর্মক্ষেত্র: অ্যানোডাইজেশন (অক্সিডেশন), ইডি, পাউডার কোটিং, প্রোডাকশন কোয়ালিটি ও প্যাকেজিং।
  • যোগ্যতা: অ্যালুমিনিয়াম প্রোফাইল উৎপাদনসংশ্লিষ্ট কাজে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

৫. অপারেটর/সহকারী অপারেটর

  • পদসংখ্যা: ১৫টি।
  • কর্মক্ষেত্র: হাইড্রোলিক ও পাওয়ার প্রেস, অটোমেটিক কাটিং, ড্রিলিং, থ্রেডিং, পাঞ্চিং এবং অ্যাকসেসরিজ উৎপাদন।
  • যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৬. ডাই কারেক্টর (মোল্ড মেইনটেন্যান্স)

  • পদসংখ্যা: ৫টি।
  • কর্মক্ষেত্র: ডাই বিভাগ।
  • যোগ্যতা: অ্যালুমিনিয়াম এক্সট্রুশন ডাই মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৭. সহকারী অপারেটর/হেল্পার

  • পদসংখ্যা: ৩০টি।
  • কর্মক্ষেত্র: কাস্টিং, এক্সট্রুশন, অ্যানোডাইজেশন, ইডি, পাউডার কোটিং, প্রোডাকশন ও প্যাকেজিং।
  • যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। তবে হেল্পার পদের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। এসএসসি পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

৮. ড্রাইভার

  • পদসংখ্যা: ৬টি।
  • যোগ্যতা: বৈধ হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি ভারী যানবাহন চালানোর কাজে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। অ্যালুমিনিয়াম প্রোফাইল সরবরাহের কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

৯. ডেলিভারি সুপারভাইজার/ডেলিভারি ম্যান

  • পদসংখ্যা: ৫টি।
  • কর্মক্ষেত্র: ডেলিভারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগ।
  • যোগ্যতা: অ্যালুমিনিয়াম প্রোফাইল বাজারজাতকরণ ও সরবরাহের কাজে ডেলিভারি ম্যান হিসেবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১০. ইটিপি/ডব্লিউটিপি অপারেটর

  • পদসংখ্যা: ৬টি।
  • যোগ্যতা: সংশ্লিষ্ট যন্ত্রপাতির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১১. মিলিং অপারেটর/লেদ অপারেটর/সিএনসি অপারেটর

  • পদসংখ্যা: ৪টি।
  • কর্মক্ষেত্র: মেইনটেন্যান্স (মোল্ড) বিভাগ।
  • যোগ্যতা: অ্যালুমিনিয়াম এক্সট্রুশন ডাই মেরামতের কাজে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

শিক্ষাগত যোগ্যতা

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সব পদের ক্ষেত্রে প্রার্থীর কাজের অভিজ্ঞতা বিবেচনা করে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করা যেতে পারে। বিশেষ করে হেল্পার পদের জন্য অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে এসএসসি উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

সাক্ষাৎকারে অংশ নিতে যেসব কাগজপত্র লাগবে

নির্ধারিত সময়ে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। এগুলো হলো:

১. পূরণ করা আবেদনপত্র।

২. সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

৩. পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)।

৪. জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের ফটোকপি।

৫. শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি ও ফটোকপি (যদি থাকে)।

৬. কাজের অভিজ্ঞতার প্রমাণপত্রের মূলকপি ও ফটোকপি (যদি থাকে)।

সাক্ষাৎকারের তারিখ, সময় ও ঠিকানা

  • সাক্ষাৎকারের তারিখ: ৪ নভেম্বর থেকে ১০ নভেম্বর ২০২৬।
  • সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা।
  • স্থান: মেঘনা গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাক্টরি কমপ্লেক্স, কুমিল্লা ইকোনমিক জোন (সিইজেড), মেঘনা-হোমনা রোড, লুটেরচর, কুমিল্লা।

যোগাযোগ: ০১৭০৯৬৪২৮৬৬, ০১৫২১৪৪৪০১৭।

আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সাক্ষাৎকারস্থলে উপস্থিত হয়ে নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G