আজ কেমন যাবে: ২৯ মার্চ

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৬ সময়ঃ ১০:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rasifal
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

প্রতিপক্ষের কাছাকাছি থাকুন। তাদের কথায় মেজাজ কারাপ হলেও তাৎক্ষণিকভাবে নিজেকে ঠাণ্ডা রাখুন। মনে রাখবেন বড় কিছু করার জন্যে রাগ বা জেদের চেয়ে শান্ত থাকায় বুদ্ধিমানের কাজ। সুযোগের অভাব আপনাকে প্রকৃতিবান্ধব করে রাখবে। প্রেমযোগ বিগত দিনের দুঃখ ভোলাবে। অর্থপ্রাপ্তির দুরাশা না করাই উত্তম।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

জেনে রাখবেন আজকে আপনার জন্য কেউ না কেউ অপেক্ষায় থাকবে। সময়কে ভাগ করে নিন, কখন কাকে কোথায় সময় দিতে হবে। বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য দিনটি শুভ। বাণিজ্যে ফল আসবে মিষ্টি স্বাদের। কাউকে অযথা বিরক্ত করবেন না, এতে হিতের বিপরীত হবে। আপনাকে সতর্ক থাকতে হবে নদী পথে যাত্রায়।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪

মিথুন (২২ মে – ২১ জুন)

মনের কথা মনে রেখে দ্বিতীয়বার ভাবতে হবে। তাতে করতে হবে সংযোজন বিয়োজন। প্রেমজনিত সিদ্ধান্ত গ্রহণে দ্বিতীয় কারও মুখ চেয়ে থাকা শোভন নয়। নিজে এগিয়ে যেতে না পারলে কদম ফুলটাকে এগিয়ে যেতে দিন, এখন বর্ষাকাল। কাজের পরিধি বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তি ঘটবে অভাবিত কোনো উৎস থেকে।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭কর্কট (২২ জুন – ২২ জুলাই)

আপনাকে দ্রুত প্রতিষ্ঠিত হতে হবে এমন বিষয় তাড়া দিবে। সংসারে কিছুটা স্থিরতা কাজ করবে। বয়সে বড় কেউ আপনাকে শাসন করতে এলে তাকে সময় দিন, অহেতুক ভাব দেখাবেন না। প্রিয় মানুষটি আজ অপেক্ষায় থাকবে একটা মুহূর্তের জন্য। স্বাস্থ্যে বল পাবেন। দ্রুত মুছে যাবে পুরনো কোনো ক্ষত। অর্থের ঢেউ আজ আপনার দিকেই ধেয়ে আসবে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আর্থিক সচ্ছলতার কারণে আজ আপনাকে বেশ ফুরফুরে দেখাবে। দৈনিন্দন কাজে বিচিত্র ভাবনার সংযোগ ঘটবে। আপনাকে কেউ তোষামোদ করতে এলে সরাসরি তাকে কিছু বলবেন না। শুধু শুনে যান সময় হলে সে নিজে থেকেই সরে পড়বে। শিক্ষাক্ষেত্রে কিছুটা আলস্য ভাব আপনাকে পেয়ে বসবে। কর্মক্ষেত্রে আজ নিজ ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবেন।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

স্কুলের শিক্ষকদের মনে পড়ে যাবে। সাইকেলে চড়ে আজ ঘুরে বেড়াতেও মন চাইবে। কিন্তু কাজের জন্য কিছুই করতে পারবেন না। লেনদেনের জন্য দিনটি শুভ। আত্মীয়-স্বজন দিয়ে ঘর ভরে যাওয়ার সম্ভাবনা আছে। প্রতিনিয়ত আপনাকে আপোষ করে যেতে হবে। এখন কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত। স্বাস্থ্য কিছুটা নিস্তেজ থাকবে।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
 তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

শূন্যের সঙ্গে আজ আপনার ঘুরে ফিরে দেখা হয়ে যাবে। কাজে বৈচিত্র্য আনুন। কর্মক্ষেত্রে প্রাণের সঞ্চার হবে। বাণিজ্য নামক ক্ষেত্রটাতে আপনি সুবিধা করতে পারছেন না, এইটুকু বুঝে ব্যবস্থা নিন। জোর করে কিছু আজ আদায় হবে না, উল্টো বিপদে পড়ে যাবেন। শিশুদের থেকে দূরে থাকুন।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২

 
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

কেউ আজ আপনার বয়স জানতে চাইবে। পরিবারে অহেতুক ঝগড়া হবে। বন্ধুদের সঙ্গে বাড়াবাড়ির কারণে সম্পর্কে কিছুটা চিড় ধরতেই পারে। কর্মক্ষেত্রে কিছু ত্রুটি হবে যা আপনি করেননি তবু আপনার ওপর চাপিয়ে দেয়া হবে, সাবধান! ভ্রমণের জন্য দিনটি মোটামুটি শুভ। পুরস্কার অপেক্ষা করছে আপনার জন্য।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

দিনের শুরুতে কিছুটা আত্মতৃপ্তি থাকবে। বেলা যত ফুরিয়ে যেতে থাকবে ততই আপনাকে বুঝে নিতে হবে: কিছু একটা ঘটতে যাচ্ছে। ভিন্ন কিছুর জন্য প্রস্তুত থাকুন আজ। বিকৃত মানসিকতার কারো সঙ্গে আপনার দেখা হয়ে গেলে তাকে এড়িয়ে যাবেন। তবে যতই এড়িয়ে যেতে চাইবেন ততই আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮ মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

প্রিয় বস্তুগুলো প্রিয়জনকে দিয়ে দিন। আপনার চেয়ে তাদের কাছেই ওগুলো ভালো অবস্থায় থাকবে। প্রিয় মানুষদের সঙ্গে বেশি সময় কাটিয়ে নিন। সামনে বহুদূর যেতে হতে পারে একাকী। জলের ছোঁয়া বাঁচিয়ে চলুন। কর্মক্ষেত্রে সময় কাটবে ব্যস্ততায়। ললাটে অর্থপ্রাপ্তি।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

শীতল অথচ অনন্য প্রতিরোধ আপনাকে আধিপত্য বিস্তারের সুযোগ করে দেবে। সবুজ রঙের কাছে থাকুন। কারও মন পড়তে ব্যর্থ হলে সে চেষ্টা থামান। পুরনো কোনো আইনি ঝামেলা চুকে যাবে। পুরাতন কোনো রোগের ব্যাপারে সাবধান!
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

ভ্রমণের জন্য খোলামেলা স্থান বেছে নিন। বৃষ্টি বাদলের দিনে বিব্রতকর কিছু ঘটতে যাচ্ছে। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে সূক্ষ্ণ গণ্ডগোল হবে। মানুষের মুখ দেখেই তার নাড়ি-নক্ষত্র সব বলে দিতে পারে এমন লোকের সঙ্গে দেখা হবে আজ। প্রতিবেশীদের সঙ্গে মন বিনিময় হবে। জমিজমা সংক্রান্ত কাজে অর্থ ব্যয় হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
==============

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G