আ.লীগের জনসভা ৪ ডিসেম্বর চট্টগ্রামে

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২২ সময়ঃ ১০:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫২ অপরাহ্ণ

আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে জনসভা করবে। বছরের শেষে ৪ ডিসেম্বর বন্দরনগরী চট্টগ্রামের পলো গ্রাউন্ডে জনসভাটি অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন পর তিনি সশরীরে কোনো দলীয় অনুষ্ঠানে হাজির হবে তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে আজ শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এ সব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত রয়েছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘একটা বিষয় আমি জানাচ্ছি, আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা চট্টগ্রাম পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।’

এদিকে বৈঠকে আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলনের অনুষ্ঠানসূচি তথ্য তুলে ধরে ওবায়দুল কাদের জানান, ওই দিন সকালে উদ্বোধনী অধিবেশন দিয়ে সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্মেলনে সভাপতিত্ব করবেন। দুপুরে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G