ইউনাইটেড পাওয়ারে আবেদন জমা ৬ গুণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

UPGDপ্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের কাছ থেকে উনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ৮৩৭ কোটি টাকার আবেদন জমা পড়েছে। যা আইপিওর মূল আদায়ের ৫.৮৭ গুণ।

সিএসই সুত্রে জানা গেছে, কোম্পানিটির মোট ২৩৭ কোটি ৬০ লাখ টাকার মধ্যে ৬০ শতাংশ টাকা অর্থাৎ ১৪২ কোটি ৫৬ লাখ টাকার বিপরীতে ৮৩৭ কোটি ২ লাখ ৩৭ হাজার ৬০০ টাকার আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৬০৯ কোটি ১ লাখ ২০ হাজার টাকার, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছ থেকে ৭৫ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ৮০০ টাকার, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৯০ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ৮০০ টাকার এবং প্রবাসি বিনিয়োগকারীদের কাছ থেকে ৬১ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকার আবেদন জমা পড়েছে।

এর আগে কোম্পানিটির আইপিওতে ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। তবে প্রবাসি বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিলো ৩১ জানুয়ারি পর্যন্ত।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজার থেকে ২৩৭ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনের জন্য ৩ কোটি ৩০ লাখ সাধারণ শেয়ার ছাড়ে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৬২ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ টাকা। ১০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করে কোম্পানি।

কোম্পানিটির প্রতিটি শেয়ারের ইনডিকেটিভ মূল্য ৬০ টাকা নির্ধারণ করা হয়। যা ৬ ক্যাটাগরির ২৮টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দ্বারা সমর্থিত হয়। পরবর্তীতে ৬৮ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিডিং এ অংশগ্রহনের মাধ্যমে ইনডিকেটিভ মূল্য ৭২ টাকা (২০ শতাংশ আপার ব্যান্ডসহ) নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬০ শতাংশ ক্ষতিগ্রস্থ, মিউচ্যুয়াল ফান্ড, এনআরবি ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৯৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৩.৬৪ টাকা।

বিএসইসির ৫১১তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। এরও আগে গত ১৬ ফেব্রুয়ারি কোম্পানিটিকে বিডিং এর অনুমোদন দেয় কমিশন।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট এবং রেজিষ্ট্রার ইস্যু হলো আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
প্রতিক্ষণ/এডি/জামান

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G