এটাই তো শহীদ মিনার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৬:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kaderআন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে না গিয়ে নিজ দলের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আলোচনায় বসাতে গত ২৮ জানুয়ারি থেকে মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘নিরবচ্ছিন্ন’ অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন তিনি।

কাদের সিদ্দিকী শনিবার সাংবাদিকদের বলেন, ‘তিনি দুই নেত্রীর সুমতির জন্য এক কর্মসূচি পালন করছেন। গায়ের জোরে রাষ্ট্র চলে না।’

শহীদ মিনারে গেছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘এটাই তো শহীদ মিনার। আমি যখন মারা যাব, এটাই শহীদ মিনার হবে।’

প্রতিক্ষণ /এডি/ কামাল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G