জিডিপি বাস্তবায়ন নিয়ে শঙ্কায় অর্থমন্ত্রী

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৫ সময়ঃ ৬:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

orthomontriদেশে চলমান হরতাল অবরোধের কারনে কাঙ্ক্ষিত জিডিপি বাস্তবায়নে শঙ্কা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, এবার আশা করেছিলাম জিডিপি ৭ শতাংশ হবে। তবে এই মুহের্তে এটা বাস্তবায়নে যথেষ্ট সন্দেহ রয়েছে। এর একমাত্র কারণ খালেদা জিয়া।

আজ শুক্রবার দুপুরে সিলেটে মদন মোহন কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন,হরতাল এখন আর প্রতিবাদের ভাষা নয়। হরতাল হিংস্রতার ভাষা।

তিনি বলেন, আইন করে হরতাল বন্ধ করার বিষয়টি প্রায় ২০ বছর ধরে আলোচিত হচ্ছে। আইন করে হরতাল বন্ধ করা যথেষ্ট গুরুত্বপুর্ণ ও যথেষ্ট দ্বায়িত্বশীল কাজ। আমি এর পুর্ন সমর্থন করি। তার মানে এই নয় যে কালকে পরশু হরতালকে বেআইনি ঘোষনার সিদ্ধান্ত পাবেন। এটা জলদি পাবেননা।

খালেদা জিয়াকে দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, খালেদার অবরোধের উদ্যোগ সন্ত্রাসী উদ্যোগ ছাড়া কিছুই নয়। তার এ কর্মসুচীর সাথে কারো সমর্থন নেই।

এসময় সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ,মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ,মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদ উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ /এডি/বেলা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G