কোটি টাকার স্বর্ণসহ ট্রেন যাত্রী আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৮:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

gold barচট্টগ্রাম রেল স্টেশনে ১২ টি স্বর্ণের বারসহ আদিনাথ ধর (৩৫) নামে একজনকে আটক করেছে জিআরপি থানা পুলিশ।

রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে উঠার সময় আটক তাকে আটক করা হয়। তিনি রাঙ্গুনিয়ায় প্রয়াত ভবিরত ধরের ছেলে।

চট্টগ্রাম জিআরপি থানার ওসি হিমাংশু কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদিনাথকে আটক করা হয়। উদ্ধার করা  প্রতিটি স্বর্ণের বারের ওজন ১০ তোলা। উদ্ধারকৃত ১২টি স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/হানিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G