খালেদার গ্যাটকো মামলা সচলের শুনানি ৪ ফেব্রুয়ারি

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৯ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

khaleda courtবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলা সচল করতে দুদকের আবেদনের শুনানির জন্য আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার দুপুরে প্রাথমিক শুনানি গ্রহণ শেষে এ দিন ধার্য করেন।

ওই দিন এ আবেদনের শুনানির জন্য দিন ধার্য করা হবে বলে জানা গেছে।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। অপরদিকে খালেদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গত মঙ্গলবার প্রায় সাত বছর পর খালেদার বিরুদ্ধে গ্যাটকো মামলা সচলের উদ্যোগ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন।

তাকে সোমবার এ মামলার জন্য দুদকের পক্ষে থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এ মামলার আইনজীবী ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

২০০৭ সালে ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় চট্টগ্রাম ও কমলাপুরের কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য মেসার্স গ্লোবাল এগ্রোটেড লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের কমপক্ষে এক হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগ আনা হয়।

এরপর ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তখন মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া।

ওই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট মামলাটি কেন বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। একইসঙ্গে মামলার কার্যক্রম ২ মাসের জন্য স্থগিত করেন। বিভিন্ন সময়ে এই স্থগিতাদেশ বাড়ানো হয়।

হাইকোর্টের জারি করা ওই রুলের ওপর শুনানির জন্য মঙ্গলবার দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়।

শুনানির পর হাইকোর্ট রুলটি নিশ্চিত করলে খালেদার বিরুদ্ধে মামলাটি বাতিল হবে। আর রুলটি বাতিল করলে খালেদার বিরুদ্ধে মামলা চলতে বাধা থাকবে না।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G