খালেদার বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে:নৌ-পরিবহন মন্ত্রী  

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ১:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Shahjahan-1422959980বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন ২০ দলের বিষদাঁত ভেঙ্গে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাপলা চত্বরে সোনালী ব্যাংক এ্যামপ্লয়িজ ইউনিয়নের মানববন্ধনে একথা বলেন তিনি। এর আগে গত মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশেও খালেদার বিষদাঁতভেঙ্গে  দেয়ার হুমকি দিয়েছিলেন মন্ত্রী।

শাজাহান খান বলেন, জনতাকে সংঘবদ্ধ করতে না পেরে এ পথ (সন্ত্রাস) অবলম্বন করেছেন খালেদা জিয়া। আজকে সকল শ্রেণী-পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে। আপনাদের বিষদাঁত আমরা ভেঙ্গে দেব। তিনি বলেন, যারা পেট্রোল বোমা মারছে, গণআদালতে তাদের বিচার হবে। খালেদা জিয়ারও বিচার হবে। সহিংসতার প্রতিবাদে আজ বেলা ১ টায় সব জায়গায় সব যানবাহনে এক মিনিট হর্ন বাজিয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান নৌমন্ত্রী।

সোনালী ব্যাংক এ্যামপ্লয়িজ ইউনিয়নের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক এ্যামপ্লয়িজ ইউনিয়ন শাখার সভাপতি আলাউদ্দিন। বক্তব্য দেন কলাম লেখক এস এ মালেক, মাহবুব উদ্দিন, শ্রমিক নেতা আযম খসরু প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G