গুলশান কার্যালয়ে ঢুকতে পারেননি পাপিয়া, রানু

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১২:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Papiya_sm_217694442আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে দলের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন বিএনপি নেত্রী আসিফা আশরাফি পাপিয়া ও রেহেনা আক্তার রানু। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে সেখানে প্রবেশ করতে দেয়নি।

খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি ফোর্সের (সিএসএফ)বাধার মুখে তাদের ফিরে যেতে হয়।

সূত্র জানায়,মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল দশ টায় দলের অন্যান্য নেতাকর্মীর সঙ্গে কার্যালয়ের সামনে আসেন পাপিয়া ও রানু। এসময় তারা কার্যালয়ের ঢুকতে চাইলে কোকোর মরদেহ আসা উপলক্ষে নিরাপত্তা আরও জোরদার করায় তাদের ফিরিয়ে দেন সিএসএফ সদস্যরা।

 

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G