চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৩১

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

15469687638_e3c263c10a_bবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে চট্টগ্রামে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবারের (২৭ ফেব্রুয়ারি) পরীক্ষায় ২৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

পদার্থ বিজ্ঞান, ইতিহাস, বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ব্যবসায় পরিচিতি , ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান  বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে চট্টগ্রামে পাঁচটি বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ২৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় মোট ৮৩ হাজার ৯৩ জন শিক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ৮৬২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৫৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯৮১টি বিদ্যালয় থেকে এসব কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নিয়েছে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম নগরী ও জেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ড. পীযূষ দত্ত। পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনী মাঠে ছিল বলে জানান তিনি।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চট্টগ্রামে বোর্ডে এবার ৮৮ হাজার ৬০২জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে বিজ্ঞানে ২০ হাজার ১৯২, মানবিকে ২০ হাজার ৮৯৪ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ হাজার ৫১৭জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম জেলায় নগরীসহ পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ১৪৯ জন। মহানগরে ২৪ হাজার ৮০, কক্সবাজার জেলায় ১১ হাজার ৪১, রাঙামাটিতে ৬ হাজার ২৭, খাগড়াছড়িতে ৫ হাজার ৪৪৩ এবং বান্দরবানে ১ হাজার ৯৪৩ জন।

 

 

 

প্রতিক্ষণ/এডি/রাজন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G