রান্নাঘরের ময়লার স্তুপের পাশেই চলছিল রান্না, হোটেল সোনালীতে অভিযান ও জরিমানা

প্রকাশঃ মে ৮, ২০২৬ সময়ঃ ৯:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের রয়েল রোডের ‘হোটেল সোনালী’র রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা যায়, রান্নাঘরের এক পাশে ময়লার স্তূপ রাখা ছিল এবং ঠিক পাশেই খাবার প্রস্তুত করা হচ্ছিল। এ ছাড়া পুরো এলাকায় তেলাপোকার উপদ্রবও লক্ষ্য করা যায়।

মঙ্গলবার (৫ মে) সকালে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুর রহমান।

অভিযানকালে দেখা যায়, সিনেমা প্যালেস সংলগ্ন রয়েল রোডের হোটেলটির রান্নাঘরের ভেতরে একপাশে আবর্জনা জমিয়ে রাখা হয়েছে। যেখানে বর্জ্য ফেলা হচ্ছে, সেখানেই খাবার প্রস্তুতের কাজ চলছিল বলে জানানো হয়। এছাড়া স্যাঁতস্যাঁতে ও অপরিচ্ছন্ন মেঝেতে খাদ্যদ্রব্য এলোমেলোভাবে রাখা ছিল।

ভিডিও ফুটেজেও রান্নাঘরের ভেতরের এই অস্বাস্থ্যকর পরিস্থিতি ধরা পড়ে, যেখানে ময়লার পাশে রান্না ও তেলাপোকার উপস্থিতি স্পষ্ট দেখা যায়।

অভিযান শেষে কর্তৃপক্ষকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সতর্ক করা হয়।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G