চট্টগ্রামে রানওয়েতে শিয়াল, বিমান ২৬ মিনিট দেরিতে উড়েছে

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০২৫ সময়ঃ ৮:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১৯ নভেম্বর) রানওয়েতে হঠাৎ একটি শিয়ালের আগমনের কারণে ঢাকাগামী ইউএস বাংলার ফ্লাইট ২৬ মিনিট দেরিতে উড়েছে। শিয়াল তাড়ানোর পর বিমানটি নির্বিঘ্নে রওনা দেয়।

জানা গেছে, ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল সকাল ১১টা ৪০ মিনিট। সাড়ে ১১টার দিকে যাত্রী নিয়ে বিমান উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হলে পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানান, রানওয়েতে কিছু দেখা যাচ্ছে। পরবর্তীতে বিমানবন্দরের কর্মীরা গিয়ে একটি শিয়াল দেখতে পান। শিয়ালকে দ্রুত তাড়িয়ে দিয়ে বেলা ১২টা ৬ মিনিটে বিমান রওনা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, “উড্ডয়ন ও অবতরণের আগে রানওয়ে পরিদর্শন করা হয়। কিন্তু ফ্লাইটের আগ মুহূর্তে শিয়ালটি জঙ্গলের ভেতর থেকে রানওয়েতে ঢুকে পড়ে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো দুর্ঘটনা ঘটেনি।”

তিনি আরও জানান, রানওয়ের চারপাশে বিশাল জঙ্গল ও বড় ঘাস থাকায় জঙ্গলের শিয়াল ও কুকুর নিয়ন্ত্রণ করা কঠিন। “অ্যাপ্রোন ও পাশের এলাকায় ঘাস আমরা নিয়মিত পরিষ্কার করি, কিন্তু জঙ্গল পুরোপুরি করা সম্ভব নয়। কুকুরও মাঝে মাঝে ঢুকে পড়ে। সিটি করপোরেশনের সহযোগিতায় প্রতি ছয় মাসে কুকুর ধরে অন্যত্র ছাড়া হয়।”

এর আগে ২১ এপ্রিল বিমানবন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে চিঠি দিয়ে রানওয়ে ও অ্যাপ্রোনে প্রাণী নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G