চট্টগ্রামে ১২টি পেট্রোলবোমা উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ১১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৩ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

petrol bomaচট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার টাইগারপাস মোড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি পেট্রোলবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার রাত ১১টার দিকে এসব পেট্রোলবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাইগারপাস এলাকায় রাস্তার পাশে বাজারের ব্যাগে ভরা অবস্থায় ১২টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে রেলে নাশকতা সৃষ্টির জন্য এসব পেট্রোলবোমা এখানে এনেছিল দুর্বৃত্তরা।

প্রতিক্ষণ /এডি/মাহাতাব

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G