জাতীয় ঈদগাহের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৪:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

indexরাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের সামনে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় এক পথচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ৩টা ৫০ মিনিটে ঈদগাহ ময়দানের গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন ওই সময়ে দুর্বৃত্তরা পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এক পথচারী আহত হয়েছেন।

এ ঘটনায় ঈদগাহ ময়দানের পাশে প্রেস ক্লাবে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালাচ্ছে। সন্দেহভাজন পথচারীদেরও পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G