জুলুম করে কেউ ক্ষমতায় টেকেনি:অলি আহমদ

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৯:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম      

জোর-জুলুম কিংবা নির্যাতন করে কখনো কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, পারবেও না। অতীত ইতিহাস তারই সাক্ষ্য দেয় বলে মনে করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অলি আহমদ এসব কথা বলেন।
অলি বলেন, ‘খালেদা জিয়ার গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগসহ ডিশ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়, অমানবিক এবং গর্হিত একটি কাজ। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। অনতিবিলম্বে বিদ্যুৎ, ডিশ এবং ইন্টারনেট সংযোগ পুনরায় দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি।

প্রতিক্ষণ/এডি/ বেলাল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G