ট্রেন চলাচল স্বাভাবিক ২৫ ঘন্টা পর

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৫:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

ব্রাহ্মণবাড়িয়া পাঘাচং রেল স্টেশনে জয়ন্তিকা ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত সবকটি লাইন মেরামত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনের মাস্টার মো. নূরনবী জানান, ডাউন লাইনের ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে রোববার রাতে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ শুরু হয়েছিল। পরে ক্ষতিগ্রস্ত আপ লাইনটির মেরামত কাজ শেষ হলে সোমবার দুপুর ৩টায় সবকটি লাইন পুরোপুরি স্বভাবিক হয়।

প্রতিক্ষণ/এডি/সেজান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G