নলছিটিতে বাসচাপায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৪:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট,প্রতিক্ষণ ডটকম

accident1ঝালকাঠির নলছিটি উপজেলার সুতালড়ি ব্রিজের পূর্ব পাশে বাস চাপায় হায়দার আলী (৫৫) নামে এক দুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি-বরিশাল রুটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, সাইকেলে করে নলছিটি থেকে ঝালকাঠি যাওয়ার পথে পিছন থেকে আসা সীমান্ত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার বাড়ি ভৈবরপাশা’র লক্ষণকাঠি গ্রামে।

নলছিটি থানার ওসি (তদন্ত) এসএম মাকসুদ জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে তদন্ত করে মামলা নেওয়া হবে

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G