নায়িকা হচ্ছেন ‘পড়শী’

প্রকাশঃ মে ২১, ২০১৫ সময়ঃ ৫:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

porsiএবার গান নয়, চলচ্চিত্রের নায়িকা হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী পড়শী। শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে পড়শীকে।

এর আগে নাটক, বিজ্ঞাপনচিত্র এবং মিউজিক ভিডিওর মডেল হলেও এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। আগামী ২৪ মে থেকে কলকাতায় ’মেন্টালের’ শুটিং শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন পড়শী।

এর আগে গত ১৯ মে ব্যক্তিগত কাজে কলকাতা যান তিনি। সেখান থেকে ২২ মে দেশে ফিরে ২৪ মে থেকে ছবিটির শুটিং শুরু করার কথা রয়েছে তার।

এদিকে প্লেব্যাকেও ব্যস্ত সময় পার করছেন পড়শী। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ ছবির একটি গানে। নাভেদ পারভেজের সংগীতে এই গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন তাহসিন।

প্রথম ছবির ব্যাপারে পড়শী বলেন, আমি অভিনয়ের মানুষ না। তারপরেও গল্পটা পছন্দ হওয়াতে কাজটা করছি। তাছাড়া শাকিব খান আছেন এ ছবিতে। সব মিলিয়ে খারাপ কিছু হবে না আশা করি।

এছাড়াও এ ছবিতে অভিনয় করবেন, আঁচল, মিশা সওদাগর প্রমুখ

এরকম আরো কিছু নিউজঃ


## নতুন ব্যান্ডে ‘তাহসান’
## মুক্তি পাচ্ছে “ইউটার্ন”
## বাবা হচ্ছেন চিত্রনায়ক রিয়াজ
## কাল মুক্তি পাচ্ছে “অচেনা হৃদয়”

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G