পিরোজপুরে বৈশাখী’র প্রতিষ্ঠা বাষির্কী পালিত

প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ৪:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৯ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি

boishakhiবর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে বৈশাখী টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে।

রবিবার সকাল ১১ টায় এ উপলক্ষ্যে পিরোজপুর প্রেসক্লাব থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে তারা আবার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে কেক কাটেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মানিকহার রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক এর স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ, প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক সদানন্দ গাইন, দি ইনডেপেন্ডেন্ট জেলা প্রতিনিধি রেজাউল ইসলাম শামীম, আমাদের সময় জেলা প্রতিনিধি খালিদ আবু সহ সাংবাদিক ও সুশীল সামাজের নেতৃবৃন্দ।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G