ককটেল বিস্ফোরণে কলেজছাত্রী আহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

koktel blastবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল সমর্থনের মিছিল থেকে রবিবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

রোববার দুপুরে এই দুই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এতে শারমীন নামের কবি নজরুল কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আশরাফ মামুনকে আটক করেছে।

পুলিশের ওয়ারী জোনের এসি নুরুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, ‘লক্ষ্মীবাজারে হরতাল সমর্থনে বের হওয়া একটি ঝটিকা মিছিল থেকে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে শারমীন নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।’

এ ব্যাপারে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম- সাধারণ সম্পাদক আলী আশরাফ মামুনকে আটক করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর মহিলা কলেজের গলিপথ থেকে ৮-১০ জন যুবক একটি মিছিল বের করে। কোনো ব্যানার না থাকলেও তারা হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি মহিলা কলেজের সামনের সড়কে এসে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কলেজছাত্রী শারমিন গুরুতর আহত হন।

গুরুতর আহত কলেজছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিক্ষণ /এডি/কানন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G