বাংলাদেশিদের জন্য আবারও অভিবাসী ভিসা চালু করছে যুক্তরাষ্ট্র

প্রকাশঃ জুন ২, ২০২৬ সময়ঃ ১০:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, এখন থেকে সব ধরনের অভিবাসী ভিসার আবেদন দুই কর্মদিবসের মধ্যেই প্রক্রিয়া করা হবে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আগামী ১ জুন ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিভিন্ন অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন আবারও স্বাভাবিকভাবে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র সরকার। দেশটির অভিবাসন নীতির পরিবর্তনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের দাবি ছিল, তালিকাভুক্ত কিছু দেশের অভিবাসীরা তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন, যা করদাতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সেই বিবেচনায় ভিসা প্রক্রিয়ায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়।

নতুন সিদ্ধান্তের ফলে মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী, বাগদত্তা, দত্তক সন্তান, স্থায়ী বাসিন্দাদের নির্দিষ্ট পরিবারের সদস্য এবং চাকরিসংক্রান্ত অভিবাসী ভিসা আবেদনকারীরা দ্রুত সেবা পাওয়ার সুযোগ পাবেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
20G