মাগুরায় পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৮:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

police fireমাগুরার শালিখা উপজেলার সীমাখালি এলাকায় পুলিশের গুলিতে বিএনপি নেতা মশিউর নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৭ টার দিকে মাগুরা-যশোর সড়কে এ ঘটনা ঘটে।

মশিউর রহমান শতখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, সন্ধ্যায় সীমাখালির হাসানবাড়ি মোড় ও আসাদ জুটমিলের মাঝামাঝি এলাকায় রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় শালিখা থানা পুলিশ।

এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ও ককটেল ছুঁড়ে মারে অবরোধকারীরা। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড সর্টগানের গুলি ছুঁড়লে ছত্রভঙ্গ হয়ে যায় তারা।

এর কিছুক্ষণ পর ঘটনাস্থলের পাশে একটি ঝোঁপের মধ্য থেকে শতখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার দাবি করেন, যেহেতু পুলিশ শর্টগানের গুলি চালিয়েছে, সেহেতু পুলিশের গুলিতে মশিউরের মৃত্যু হয়নি।

এদিকে, সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মজিদ মমতাজ জানান, নিহতের হাঁটুতে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

তবে, শালিখা থানা বিএনপির সহসভাপতি শতখালী ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা দাবি করেছেন, মশিউর স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পুলিশ তাকে বিনা কারণে গুলি করে হত্যা করেছে।

প্রতিক্ষণ /এডি/রাজিব

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G