মিরপুরে এক যুবক গুলিবিদ্ধ, ঢামেকে মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৩:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

imagesসোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে রাজধানী মিরপুর থানাধীন টেকনিক্যাল ওভার ব্রীজের নিচ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, রাত ১টার দিকে মিরপুর থানাধীন টেকনিক্যাল ওভার ব্রিজের নিচে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক পড়ে আছে – এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি টহলদল ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে। পরে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি ওই এসআই।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G