মিরপুরে বন্দুক যুদ্ধে নিহত এক

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ১০:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

download (1)ঢাকার মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক (২৩) নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মিরপুর থানার  উপপরিদর্শক মাসুদ রাব্বি সবুজ জানান, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে মিরপুরের পূর্ব মনিপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

তিনি বলেন, পুলিশের একটি টহল দল ওই এলাকায় গেলে গাড়ি লক্ষ্য করে ককটেল মারা হয়। পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে এগিয়ে গেলে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। এক পর্যায়ে তাদের একজন গুলিবিদ্ধ হন। উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G