মিরপুরে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৫:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

lasরাজধানীর মিরপুরে ইরফানুর নামে ১০ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে মিরপুর-২ এর ৬০ ফিট রাস্তা এলাকার ১৪ নম্বর টিন শেডের একটি বাসার বাথরুম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

বাসার ভাড়াটিয়া আব্দুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে ইরফানুরকে বাসার বাথরুমের আড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। বিকাল সোয়া তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ইরফানুরের বাড়ি যশোরের কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামে। দেড় মাস আগে তিনি ওই শিশুটিকে দোকানে কাজের জন্য ঢাকায় নিয়ে আসেন।

শিশু ইরফানুর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে দাবি করলেও আত্মহত্যার কোনো কারণ তিনি জানাতে পারেননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মেজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইনফানুরের গলায় গামছা পেঁচানোর দাগ রয়েছে। তার লাশের ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট মিরপুর থানায় খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি ।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G