মিয়ানমার দুই সেনাসদস্যকে হস্তান্তরের সিদ্ধান্ত

প্রকাশঃ জুলাই ১৬, ২০১৫ সময়ঃ ১২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

bbbbbbbbbসীমান্তবর্তী জঙ্গল থেকে উদ্ধার হওয়া মিয়ানমার সেনাবাহিনীর দুই সদস্যকে দেশটির কাছে হস্তান্তর করবে বাংলাদেশ। বিজিবি জানিয়েছে, সে দেশের দুই সেনাকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা অপহরণ করেছিল। পরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানের সময় গভীর জঙ্গল থেকে তাদের উদ্ধার করা হয়।

বিজিবি আরো জানায়, যৌথ অভিযান দেখে বিচ্ছিন্নতাবাদীরা পালিয়ে যায়। তবে বিজিবির পক্ষ থেকে মিয়ানমার সেনাবাহিনীর ওই দুই সদস্যর নাম জানানো হয়নি। এ নিয়ে বিজিবির সদর দফতরে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিজিবির উপ-মহাপরিচালক খোন্দকার ফরিদ হাসান জানান, গত ৮ ফেব্রুয়ারি থেকে সীমান্তে বিজিবি ও সেনাবাহিনী চার দফা যৌথ অভিযান পরিচালনা করছে। শেষ দফা অভিযানের সময় মঙ্গলবার তাদের উদ্ধার করা হয়। তিনি বলেন, এরা কর্মকর্তা নয়, তবে উভয় দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। খোন্দকার ফরিদ হাসান জানান, দুই সদস্যকে উদ্ধারের পরই মিয়ানমারের সরকারকে এ ব্যাপারে জানানো হয়েছে। খুব শিগগিরই তাদের হস্তান্তর করা হবে।

তিনি জানান, দুজনই ছিলেন সাদা পোশাকে। তাদের পরনে কোনো সামরিক পোশাক ছিল না। কী করে তারা জঙ্গলে এলেন বা কোনো সন্ত্রাসী গ্রুপ তাদের অপহরণ করেছিল এ ব্যাপারে তিনি জানাতে রাজি হননি। তবে তিনি বলেন, মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদীরা যেন বাংলাদেশ সীমান্তে আশ্রয় না পায় সে ব্যাপারে আগে থেকেই মিয়ানমার সরকার বাংলাদেশকে অনুরোধ জানিয়ে আসছিল।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G