মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১২:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

8_65896চাঁদপুর বড় স্টেশন এলাকায় অস্থায়ী রেল স্টেশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এসময় একটি বগির চারটি আসন পুড়ে যায়।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

চাঁদপুর রেল স্টেশনের টিএক্সআর মাজহারুল ইসলাম প্রতিক্ষণকে জানান, ট্রেনটি ডক থেকে বের হয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার আগে ট্রেনের ২০২৪ নম্বর বগিতে পেট্রোল ঢেলে আগুন দেয় অবরোধ ও হরতাল সমর্থকরা। বগিতে আগুন দেখে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এসময় ৪৮, ৪৯, ৫০ ও ৫১ আসনের কিছু অংশ পুড়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত বগিটি রেখে মেঘনা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে যথা সময়ে ছেড়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম বিষয়টি প্রতিক্ষণকে নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G