মোশাররফ করিমের প্রথম আন্তর্জাতিক সম্মাননা

প্রকাশঃ জুলাই ৩১, ২০১৫ সময়ঃ ১১:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Jalaler-Golpoআবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’ ছবিতে জালালের পিতা চরিত্রে মোট তিনজন অভিনয় করেছিলেন, তাদের একজন মোশাররফ করিম। ছবির নির্মান কাজ শেষ হয়েছে আগেই, এখন বিদেশ ভ্রমণে আছে ।

সম্প্রতি পর্তুগালে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে প্রদর্শিত হয়েছে এই ছবি, আর এই ছবিতে অভিনয়ের কারণে মোশাররফ করিম পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি সম্প্রতি সেন্সরবোর্ড পেরিয়ে দেশে মুক্তির প্রহর গুনতে শুরু করেছে। প্রথমবারের মত মোশাররফ করিম কোন আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন।

তবে তার আগেই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে এই ছবিটি। তবে এই পুরস্কারের জন্য সকল কৃতিত্ব তিনি পরিচালক আবু শাহেদ ইমনকেই দিয়েছেন।

উল্লেখ্য, ১২১টি দেশের ২২০০টি চলচ্চিত্র এই উৎসবে প্রতিযোগিতার জন্য নিবন্ধিত হয়। এর মধ্য থেকে ১১৮টি ছবি বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। এর মধ্যে বাংলাদেশ, চেক প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্র ও স্পেনের চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্যদের চূড়ান্ত অনুমোদনে পুরস্কার লাভ করে।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G