যারা পাগল তারাই সংলাপের কথা বলে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৭:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০১ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

sajeeb-wajed-joy_28389বুঝতে পেরেছি যারা সংলাপের কথা বলেন, তারা পাগল ছাড়া আর কিছুই নন’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ২০ দলীয় জোটকে উদ্দেশ্য করে জয় বলেন, কোনো যুক্তি দিয়েই বলা যায় না যে, সংলাপ করলে চলমান সহিংসতা থেমে যাবে। তারা বর্তমানে সহিংসতার পথে রয়েছে। মানুষ পুড়িয়ে মারছে। তারা যখন সহিংসতার পথেই নেমেছে তবে তাদের সঙ্গে কিসের সংলাপ। আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘সন্ত্রাস বনাম রাজনীতি’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, সংলাপে সংঘর্ষ কোনো দিন থামবে না। একটি দেশের প্রধানমন্ত্রীকে খালেদা জিয়া ঘরে প্রবেশ করতে দেননি। দরজা থেকে ফিরে আসতে হয়েছে। তাদের সঙ্গে আবার সংলাপ হবে! একজন পাগল ছাড়া কি কেউ বলতে পারেন যে খালেদার সঙ্গে সংলাপে বসতে। যারা পাগল তারাই সংলাপে বসতে বলছেন।

প্রতিক্ষণ/এডি/রাতুল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G