যেকোন দিন কামারুজ্জামানের রিভিউ আবেদন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১২ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

kam20141103000332

মাববতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দণ্ডের বিষয়ে আইন অনুযায়ী প্রাপ্য সময় ১৫ দিনের মধ্যে যেকোনো দিন রিভিউ পিটিশন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম

শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে বেলা ১১টা ২২ মিনিটে বের হয়ে জেলগেটে সাংবাদিকদের কথা জানান তিনি

তাজুল ইসলাম বলেন, ‘কামারুজ্জামান বলেছেন প্যানেল বিচারপতিদের মধ্যে একজন বিচারপতি ফাঁসির ব্যাপারে ভিন্নমত পোষণ করেছিলেন। তিনি যে পয়েন্টগুলোতে ভ্ন্নিমত দিয়েছেন ওই পয়েন্টগুলো এবং সুপ্রিমকোর্ট যে পয়েন্টগুলোতে ভুল করেছিল সেগুলো ধরে রিভিউ পিটিশন করতে বলেছেন কামারুজ্জামান।

অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম জানান, কামারুজ্জামান বলেছেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ, একাত্তরের মুক্তিযুদ্ধকালে আমি এইচএসসি শিক্ষার্থী ছিলাম আমার দৃঢ় বিশ্বাস রিভিউ আবেদনে আমি খালাস পাব

ট্রাইব্যুনালের একজন বিচারপতি এই রায়ের বিপক্ষে ছিলেন, তিনি যা যা যুক্তি দেখিয়েছেন, ট্রাইব্যুনা যেসব ভুল করেছেন তা তুলে ধরে রিভিউ আবদন করা হবে’, কামারুজ্জামানের বরাত দিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান

নির্ধারিত ১৫ দিন সময়সীমার মধ্যেই রিভিউ আবেদন করা হবে বলেও জানান তাজুল ইসলাম তবে কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার কথা ভাবছেন না বলেও জানান তার আইনজীবী

গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠান আর পরোয়ানা পাঠ করে শোনানোর পর কামারুজ্জামান তার আইনজীবীদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন কামারুজ্জামানের আগ্রহ অনুযায়ী শনিবার সকালে আইনজীবীরা তার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করতে যান

সাক্ষাত করতে যাওয়া আইনজীবীরা হলেন, অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, শিশির মো.মনির, ব্যারিস্টার এহসান সিদ্দিক, মশিউল আলম মতিউর রহমান আকন্দ

২০১৪ সালের নভেম্বর মানবতা বিরোধী অপরাধে জামায়াতের নেতাকে মৃত্যুদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আর সুপ্রিম কোর্টের রায় বুধবার প্রকাশিত হয়

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G