রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৫:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

58552_jhulonto_45086রাজধানীর সবুজবাগ এলাকার ৭২নং বাসা থেকে মো. রবিন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ওই যুবকের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, রবিনের বাবার নাম মৃত মোস্তাফিজুর রহমান। বর্তমান সে ৭২নং সবুজবাগে থাকতো।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম  বলেন, দুপুর দেড়ার দিকে ওই যুবকের নিজ ঘরের দরজা ভেঙে আমরা ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে ধারণা করছি পারিবারিক মান-অভিমানের জেরে সে আত্মহত্যা করেছে।

বর্তমানে ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কলেজ মর্গে নেওয়া হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G