রাজধানীতে সন্ধ্যার পর থেকে বিজিবি মোতায়েন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ৬:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষন ডট কম

bgb-border-guard-bangladesh_51656২০ দলের জোটের ডাকা হরতালে রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ধ্যা ৬টা থেকে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিক্ষণকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা।

তিনি জানান, হরতাল কেন্দ্র করে রাজধানীতে চলমান নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।বিজিবি সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর পাশাপাশি পুরো রাজধানী জুড়ে নিরাপত্তা টহল দেবে বলে জানান মোহসীন রেজা।মোতায়েন করা ২০ প্লাটুন বিজিবি বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত দায়িত্ব পালন করবে।

প্রতিক্ষণ/এডি/জেমস

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G